ডায়েরি বন্ধ করুন।
ব্যাচ চলুক অটোপাইলটে।

দরজায় আঙুল বা কার্ড ছোঁয়ালেই হাজিরা, অভিভাবকের ফোনে SMS। ফি, বকেয়া, অনলাইন ভর্তি — পুরো ব্যাচ চলবে এক সিস্টেমে, বেশিরভাগ কাজ নিজে নিজে। আপনি শুধু পড়াবেন।

✓সেটআপ করে দিই আপনার কোচিংয়ে এসে✓টাকা সরাসরি আপনার কাছে, কমিশন নেই✓মাসে মাসে পেমেন্ট, চুক্তি নেই
১ সেকেন্ডআঙুল বা কার্ডে হাজিরা
সাথে সাথেঅভিভাবকের ফোনে SMS
৩ ট্যাপেফি নেওয়া, রশিদসহ
০% কমিশনটাকা সরাসরি আপনার কাছে
চেনা লাগছে?

আপনি স্যার, হিসাবরক্ষক না।
তবু দিনের অর্ধেক যায় ডায়েরিতে।

৳৮০০?৳?

“কে টাকা দিল, কে দিল না?”

মাস শেষে ডায়েরি উল্টে উল্টে হিসাব মেলানো। একটা পাতা হারালেই সব গোলমাল।

উম্‌…৩ মাসবকেয়া

বকেয়া চাইতে লজ্জা

মুখে চাইতে অস্বস্তি, না চাইলে মাসের পর মাস টাকা আটকে থাকে।

অঅভিভাবককল করছেন…রাত ১০:৪৫

“আমার ছেলে আজ গেছিল?”

রাতে অভিভাবকের ফোন। আপনার কাছে উত্তর নেই, খাতা সহকারীর কাছে।

উপস্থিত স্যার!?রোল ২৩ · আসেনি

বন্ধুর হয়ে প্রক্সি

নাম ডাকার হাজিরায় একজন আরেকজনের হয়ে “উপস্থিত” বলে দেয়।

BatchPilot এই চারটা ঝামেলা একবারে শেষ করে। ↓

হাজিরার ডিভাইস

আঙুল দিন বা কার্ড ছোঁয়ান — হাজিরা শেষ, অভিভাবকও জানলেন।

দরজায় একটা ছোট ডিভাইস আমরা বসিয়ে দিই। স্টুডেন্ট ঢুকলেই হাজিরা সফটওয়্যারে ওঠে, আর অভিভাবকের ফোনে SMS চলে যায়। আপনার কিছু করতে হয় না।

BatchPilotকার্ড ছোঁয়ানBatchPilotID ১০০১০৩

RFID কার্ড রিডার

কার্ড ছোঁয়ান · যাচাই · হাজির

ছোট বাচ্চা আর বড় ব্যাচের জন্য সেরা

শুধু ছোঁয়ালেই হাজিরা — দরজায় লাইন হয় না

প্রতিটা স্টুডেন্টের নিজের কার্ড

কার্ড হারালে নতুন কার্ড, আগের হিসাব ঠিক থাকে

BatchPilot১০:২৪সোম, ২৮ এপ্রিলহাজিরা হয়েছে!BatchPilot

ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস

আঙুল দিন · মিলিয়ে নেয় · হাজির

প্রক্সি যেখানে বড় সমস্যা, সেখানে সেরা

একজনের হয়ে আরেকজন দিতে পারে না

সাথে কিছু রাখতে হয় না — আঙুলই যথেষ্ট

কে কখন এলো, মিনিটসহ হিসাব

  • চোখের পলকে১ সেকেন্ডের কম
  • নির্ভুল শনাক্তভুল মানুষের হাজিরা হয় না
  • Wi-Fi-তে চলেনেট গেলেও জমা রাখে
  • ছোট, আধুনিকদেয়ালে মানিয়ে যায়
  • সহজে বসানোআমরা এসে বসিয়ে দিই
BatchPilotস্মার্ট হাজিরা, সহজ ম্যানেজমেন্ট।
  1. ১. আঙুল দেয় বা কার্ড ছোঁয়ায়দরজায় ঢোকার সময়, এক সেকেন্ডে
  2. ✓২. হাজিরা সফটওয়্যারে ওঠেসময়সহ — কে দেরিতে এলো তাও
  3. ৩. অভিভাবকের ফোনে SMSনা এলেও জানিয়ে দেয়

অভিভাবকের ফোনে যা যায়

রাফি বায়োলজি কেয়ার: আপনার সন্তান তানিয়া আজ সকাল ১০:০৪-এ ক্লাসে এসেছে।
রাফি বায়োলজি কেয়ার: আজ তানভীর ক্লাসে আসেনি। কোনো সমস্যা হলে জানাবেন।
কী কী করে

ডায়েরির সব কাজ এখন এক অ্যাপে, বেশিরভাগই নিজে নিজে।

আঙুল বা কার্ড ছোঁয়ালেই হাজিরা

দরজায় ফিঙ্গারপ্রিন্ট বা RFID কার্ডের ডিভাইস। স্টুডেন্ট আঙুল দিলে বা কার্ড ছোঁয়ালেই হাজিরা, আর সাথে সাথে অভিভাবকের ফোনে SMS। নাম ডাকার সময় বাঁচে, প্রক্সিও বন্ধ।

তানিয়া · ১০:০৪ ✓ হাজির
সাকিব · ১০:১৪ দেরিতে
তানভীর · আসেনি → SMS গেছে

ফি আর বকেয়া অটো

টাকা নিলেই রশিদ যায় SMS-এ। কার কত বাকি এক তালিকায়, আর এক ট্যাপে সবাইকে ভদ্র ভাষায় রিমাইন্ডার। আপনাকে মুখে চাইতে হয় না।

নোটিশ এক ক্লিকে

ছুটি, পরীক্ষা বা ক্লাসের সময় বদল — একটা ব্যাচ বা সব অভিভাবককে একসাথে SMS। বারবার লাগে এমন মেসেজ টেমপ্লেটে রেখে দিন।

কে পিছিয়ে পড়ছে, আগেই জানুন

টানা অনুপস্থিত, নম্বর কমছে বা বকেয়া জমছে, এমন স্টুডেন্টদের লাল দাগ দিয়ে দেখায়। ঝরে পড়ার আগেই ধরে ফেলুন।

মাসের হিসাব এক নজরে

এ মাসে কত আদায় হলো, কত বাকি, কোন ব্যাচে উপস্থিতি কম — ড্যাশবোর্ডে সব। দরকার হলে স্টুডেন্টের তালিকা Excel-এ নামিয়ে নিন।

আপনার সহকারীর কাজ কমবে, চাকরি না।

সহকারী নিজের লগইনে ফি নেবেন, স্টুডেন্ট যোগ করবেন। হিসাব লেখা, ফোন করা আর মেলানোর কাজটা করবে BatchPilot। দিনের শেষে আপনি দেখবেন কে কত টাকা নিয়েছে, সব মিলে গেছে কিনা।

অনলাইন ভর্তি

লিফলেটে একটা QR। ভর্তি হয়ে যাবে ফোনেই।

ভর্তির মৌসুমে অফিসে লাইন আর খাতায় নাম লেখার দিন শেষ। স্টুডেন্ট স্ক্যান করে আবেদন করবে, আপনি শুধু কনফার্ম করবেন।

  1. ১

    কোর্সের জন্য একটা QR বানান

    HSC-র জন্য একটা, ক্লাস ১০-এর জন্য আরেকটা। সাথে রেডিমেড পোস্টার — নাকি শুধু QR, আপনি বেছে নিন। লিফলেট আর দেয়ালে প্রিন্ট করুন।

  2. ২

    স্টুডেন্ট নিজেই ব্যাচ বেছে নেবে

    জায়গা, সময়, ফি আর কয়টা সিট খালি — সব ফোনে দেখে আবেদন করবে। চাইলে বিকাশে টাকাও পাঠাবে।

  3. ৩

    আপনি এক ট্যাপে ভর্তি করবেন

    টাকা পেলে “ভর্তি করুন” চাপুন। স্টুডেন্ট আইডি, রশিদ আর অভিভাবকের SMS নিজে নিজে চলে যাবে।

✓ রেডিমেড পোস্টার বা শুধু QR✓ আর্লি-বার্ড অফার ও ছাড়✓ প্রতি ব্যাচে সিট লিমিট✓ টাকা না দিলে সিট ৩ দিন ধরা✓ কে কতবার দেখল, কে ভর্তি হলো
পোস্টারগুলো কেমন দেখতে, নিচে দেখুন ↓

রফিক স্যারের কোচিং · বগুড়া

HSC ICT ব্যাচ ২০২৭

১৫ নভে পর্যন্ত ভর্তি ফিতে ২০% ছাড়

আপনার সুবিধামতো ব্যাচ বেছে নিন

সকালের ব্যাচ

১২টি সিট খালি

শনি, সোম, বুধ · সকাল ৭:০০

স্টেশন রোড শাখা

৳১,২০০/মাস · ভর্তি ৳১,০০০

বিকালের ব্যাচ

৩টি সিট খালি

রবি, মঙ্গল, বৃহঃ · বিকাল ৪:৩০

কলেজ রোড শাখা

৳১,২০০/মাস · ভর্তি ৳১,০০০

ভর্তির আবেদন পাঠান
রেডিমেড মার্কেটিং পোস্টার

ডিজাইনারের কাছে যেতে হবে না। QR সহ পোস্টার তৈরি, প্রিন্ট করলেই হলো।

লিফলেট, দেয়ালের পোস্টার বা Facebook — আপনার কোর্সের তথ্য আর ভর্তির QR দিয়ে সুন্দর পোস্টার BatchPilot নিজেই বানিয়ে দেয়।

আপনার কোর্সের তথ্য থেকে নিজে নিজে তৈরি

একটা ক্লিকে পোস্টার, অথবা শুধু QR।

কোর্সের নাম, ব্যাচের সময়, ফি, খালি সিট আর ছাড় — সব পোস্টারে বসে যায়। নিজের ডিজাইন থাকলে শুধু QR নিয়ে বসিয়ে দিন।

রং বেছে নিন

  • ↓ পোস্টার ছবি (PNG)
  • ↓ প্রিন্ট / PDF
  • ↓ শুধু QR (PNG)
  • ↓ প্রেসের জন্য SVG
রফিক স্যারের কোচিংবগুড়া

ভর্তি চলছে!

HSC ICT ব্যাচ ২০২৭

শিক্ষক: রফিকুল ইসলাম

২০%ছাড়ভর্তি ফিতে

সকালের ব্যাচ

শনি, সোম, বুধ · সকাল ৭:০০

৳১,২০০/মাস

১২টি সিট খালি

বিকালের ব্যাচ

রবি, মঙ্গল, বৃহঃ · বিকাল ৪:৩০

৳১,২০০/মাস

৩টি সিট খালি

শুক্রবারের স্পেশাল

শুক্রবার · সকাল ১০:০০

৳৮০০/মাস

৮টি সিট খালি

স্ক্যান করুন, ভর্তি হন

১QR স্ক্যান করুন

২ব্যাচ বেছে নিন

৩আবেদন পাঠান

batchpilot.bd/ICT

০১৭১১-XXXXXXbatchpilot.bd/ICT

শুধু ভর্তি না — সারা বছরের পোস্টার

  • রফিক স্যারের কোচিং
    ভর্তি চলছে!

    HSC ২০২৭

    বিজ্ঞান বিভাগ · নতুন ব্যাচ

    পদার্থরসায়নগণিতজীব

    স্ক্যান করে ভর্তি হও

    batchpilot.bd/ICT

    মাত্র ১২টি সিট বাকি
    ০১৭১১-XXXXXXবগুড়া

    ভর্তি চলছে

  • রফিক স্যারের কোচিং
    SSC ২০২৬ রেজাল্ট

    অভিনন্দন!

    আমাদের ৪২ জন পেয়েছে GPA-5

    ননুসরাতA+
    আআরিফA+
    মমিথিলাA+

    সব শিক্ষার্থী ও অভিভাবককে ধন্যবাদ

    ০১৭১১-XXXXXXবগুড়া

    রেজাল্ট উদযাপন

  • রফিক স্যারের কোচিং

    নতুন ব্যাচ শুরু

    ডিসেম্বর

    ১

    রবিবার

    SSC ২০২৮ গণিত

    সকাল শিফট৭:০০ – ৮:৩০
    বিকাল শিফট৪:০০ – ৫:৩০
    আজই ভর্তি হও →
    ০১৭১১-XXXXXXবগুড়া

    নতুন ব্যাচ

  • রফিক স্যারের কোচিং

    ঈদ মোবারক

    সকল শিক্ষার্থী ও অভিভাবককে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

    ঈদের পর ক্লাস শুরু ১৫ তারিখ

    ০১৭১১-XXXXXXবগুড়া

    উৎসবের শুভেচ্ছা

  • রফিক স্যারের কোচিং

    সীমিত সময়ের অফার

    ২০%

    ছাড়

    ভর্তি ফিতে বিশেষ ছাড়

    ০৫দিন১২ঘণ্টা৩০মিনিট

    অফার চলবে

    ৩০ নভেম্বর পর্যন্ত

    ০১৭১১-XXXXXXবগুড়া

    অফার ও ছাড়

ফি যেভাবেই নিন

মাসিক, কোর্স ফি বা কিস্তি — আপনার নিয়মেই চলবে।

কোনো স্যার ভর্তি ফি নেন, কেউ নেন না। কেউ মাসে মাসে, কেউ পুরো কোর্সে। প্রতিটা ব্যাচে আলাদা করে ঠিক করে দিন।

মাসিক ফি

প্রতি মাসের ১ তারিখে নিজে নিজে ফি তৈরি হয়। আগাম দিলে পরের মাসে জমা হয়, কম দিলে বাকিটা বকেয়ায় থাকে।

কোর্স ফি ও কিস্তি

পুরো কোর্সের ফি একবারে, অথবা ২, ৩, ৬ কিস্তিতে। কোন কিস্তি কবে, কে কোনটা দিয়েছে — সব আলাদা করে দেখা যায়।

ভর্তি ফি, ছাড় আর মাফ

চাইলে ভর্তি ফি নিন, না চাইলে বন্ধ রাখুন। ভাইবোন বা গরিব ছাত্রের জন্য ছাড় দিন — কারণ সহ হিসাবে থেকে যায়।

অফিসে নতুন ভর্তি, এক মিনিটে

অভিভাবক সামনে বসে আছেন? তিন ধাপেই শেষ — স্টুডেন্ট আইডি, রশিদ আর স্বাগতম SMS নিজে নিজে।

  1. ১ব্যাচ বাছুন
  2. ২নাম আর অভিভাবকের নম্বর
  3. ৩টাকা নিন

আমার পড়াশোনা

০১৭১১-৪৫৬৭৮৯

সবাইনুসরাতনাবিল

রফিক স্যারের কোচিং

নুসরাত জাহান

আইডি ১০০৪০১ · HSC 2026

বকেয়া

৳০

উপস্থিতি

৯৬%

HSC ২০২৬ ফাইনাল · রবি, মঙ্গল · সকাল ৯:০০

নোটিশ: শুক্রবার মডেল টেস্ট, সময়মতো আসবে।

নাবিল হাসান

নভেম্বর মাসের ফি৳১,২০০ বাকি
স্টুডেন্ট ও অভিভাবক অ্যাপ

অভিভাবক নিজের ফোনেই সব দেখে নেবেন।

আলাদা কিছু ইনস্টল করতে হয় না। স্টুডেন্ট আর অভিভাবক একই অ্যাপ ব্যবহার করেন — আপনাকে আর ফোন ধরে ধরে জানাতে হয় না।

শুধু ফোন নম্বর দিয়ে লগইন — পাসওয়ার্ড মনে রাখতে হয় না

আজ ক্লাসে এসেছে কিনা, এ মাসে কত দিন এসেছে

কোন মাসের কত টাকা বাকি, কবে কত দিয়েছে

ক্লাসের দিন, সময়, জায়গা আর স্যারের নোটিশ

দুই সন্তান, দুই স্যার? সব এক অ্যাপেই

সব ফিচার এক জায়গায়

খাতা, Excel, ফোনকল আর আলাদা আলাদা অ্যাপ — সব মিলিয়ে একটা BatchPilot।

অ্যাপের ভেতরে যেভাবে সাজানো, এখানেও সেভাবে। ✓ মানে আজই চালু; “শীঘ্রই” মানে তৈরি হচ্ছে, চালু হলে জানিয়ে দেব।

আজই চালু ২০টা ফিচার

একাডেমিক ম্যানেজমেন্ট

রোজকার কাজ

  • ব্যাচ, রুটিন আর সিট
  • স্টুডেন্ট প্রোফাইল ও ৬ অঙ্কের আইডি
  • QR দিয়ে অনলাইন ভর্তি
  • মাসিক ফি, কোর্স ফি, কিস্তি
  • বকেয়ার তালিকা ও রিপোর্ট
  • ডায়েরির ছবি থেকে ইমপোর্টশীঘ্রই

হাজিরার ডিভাইস

দরজায় বসানো

  • ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস
  • RFID কার্ড রিডার ও কার্ড
  • নেট না থাকলেও হাজিরা জমা থাকে
  • হাজিরা দিলেই অভিভাবকের SMS

যোগাযোগ

অভিভাবকের সাথে

  • হাজিরা আর ফি-র রশিদ SMS-এ
  • ব্যাচ বা সবাইকে নোটিশ
  • নিজের SMS টেমপ্লেট
  • বকেয়ার অটো রিমাইন্ডারশীঘ্রই

অভিভাবক ও স্টুডেন্ট অ্যাপ

ফোন নম্বরেই লগইন

  • আজ ক্লাসে এসেছে কিনা
  • কত টাকা বাকি, রশিদ
  • ক্লাসের সময় ও নোটিশ
  • পরীক্ষার রেজাল্টশীঘ্রই

পরীক্ষা ও মূল্যায়ন

তৈরি হচ্ছে

  • প্রশ্ন ব্যাংকশীঘ্রই
  • প্রশ্নপত্র তৈরি ও প্রিন্টশীঘ্রই
  • ফোনে OMR খাতা দেখাশীঘ্রই
  • রেজাল্ট, মেধাক্রম ও বিশ্লেষণশীঘ্রই

অনলাইন লার্নিং

তৈরি হচ্ছে

  • অনলাইন ব্যাচ ও লাইভ ক্লাসশীঘ্রই
  • রেকর্ডেড ক্লাসশীঘ্রই
  • অনলাইন কোর্স বিক্রিশীঘ্রই
  • অ্যাসাইনমেন্টশীঘ্রই

মার্কেটিং

নতুন স্টুডেন্ট আনতে

  • ভর্তির QR পোস্টার
  • নিজের ওয়েবসাইট ও ডোমেইনশীঘ্রই
  • ল্যান্ডিং পেজ ও রেজিস্ট্রেশন লিংকশীঘ্রই
  • ভর্তি ক্যাম্পেইনশীঘ্রই

টিম ও নিরাপত্তা

আপনার নিয়ন্ত্রণে

  • সহকারী ও শিক্ষকের আলাদা লগইন
  • কে কী করতে পারবে, ঠিক করা
  • কে কত টাকা নিল, দিনের শেষে
  • প্রতিটা কোচিংয়ের ডেটা আলাদা

আগে · ডায়েরিতে

রোজ ২০–৩০ মিনিট নাম ডেকে হাজিরা

মাস শেষে রাত জেগে ফি-র হিসাব মেলানো

বকেয়া চাইতে অস্বস্তি, টাকা আটকে থাকে

অভিভাবক জানেন না সন্তান ক্লাসে গেছে কিনা

খাতা হারালে সব হিসাব শেষ

এখন · BatchPilot-এ

আঙুল বা কার্ডে হাজিরা, এক সেকেন্ডে

টাকা নিলেই হিসাব হয়ে যায়, রশিদ যায় SMS-এ

এক ট্যাপে সবার কাছে বকেয়ার রিমাইন্ডার

অভিভাবক সাথে সাথে হাজিরার SMS পান

সব ডেটা অনলাইনে নিরাপদ, ফোন হারালেও

কীভাবে শুরু

আপনাকে কিছু শিখতে হবে না।
আমরা এসে সব চালু করে দিই।

ফ্রি ডেমো বুক করুন

একটা ক্লিক বা WhatsApp মেসেজ। আমরা আপনার কোচিংয়ে এসে ১৫ মিনিটে দেখিয়ে দেব।

আমরা সেটআপ করি

ফিঙ্গারপ্রিন্ট বা কার্ডের ডিভাইস বসানো, ডায়েরি থেকে স্টুডেন্টের তথ্য তোলা, সহকারীকে শেখানো — সব আমাদের কাজ।

প্রথম দিন থেকেই চালু

পরদিন সকালের ব্যাচ থেকেই আঙুল বা কার্ডে হাজিরা, অভিভাবকের SMS আর ফি-র হিসাব শুরু।

দাম

একজন স্টুডেন্টের জন্য
দিনে ২০ পয়সারও কম।

টাকা সরাসরি আপনার কাছে আসে, আমরা কোনো কমিশন নিই না। মাসে মাসে পেমেন্ট, লম্বা কোনো চুক্তি নেই।

Basic

ছোট ব্যাচ, শুধু দরকারি জিনিস

৳১,২০০/মাস

৩০০ জন স্টুডেন্ট পর্যন্ত

হাতে হাজিরা, ফোনে এক ট্যাপে

ফি ও বকেয়ার হিসাব

অভিভাবককে হাজিরার SMS

১ জন সহকারীর লগইন

ডায়েরির ছবি থেকে ইমপোর্ট

“মনোযোগ দরকার” রিপোর্ট

নিজের ওয়েবসাইট

ডেমো বুক করুন
সব ফিচার · কোনো লিমিট নেই

Pro

যত স্টুডেন্ট, তত খরচ

৳৫ / স্টুডেন্ট / মাস

২০০ জন = ৳১,০০০ · ৫০০ জন = ৳২,৫০০

Basic-এর সব কিছু

হাজিরা RFID কার্ডে (হাতের বদলে)

স্টুডেন্টের কোনো লিমিট নেই

বকেয়ার অটো রিমাইন্ডারশীঘ্রই

“মনোযোগ দরকার” রিপোর্ট

যত খুশি সহকারী

ডায়েরির ছবি থেকে ইমপোর্টশীঘ্রই

পরীক্ষা, রেজাল্ট ও মেধাক্রমশীঘ্রই

নিজের ওয়েবসাইটশীঘ্রই

ফ্রি ডেমো বুক করুন →

Pro Plus

বড় কোচিং সেন্টার

৳৪,৯৯৯/মাস

আনলিমিটেড স্টুডেন্ট, আনলিমিটেড সব

Pro-র সব কিছু

হাজিরা ফিঙ্গারপ্রিন্টে (কার্ডের বদলে)

স্টুডেন্ট যতই হোক, দাম একই

একাধিক শাখা এক জায়গা থেকে

নিজের ডোমেইন (yourcoaching.com)শীঘ্রই

অগ্রাধিকার সাপোর্ট

১,০০০+ স্টুডেন্ট হলে সবচেয়ে লাভজনক

কথা বলুন

এককালীন সেটআপ ফি — ডিভাইস বসানো, ডায়েরি থেকে ডেটা তোলা আর ট্রেনিং সহ। SMS ব্যালেন্স আলাদা রিচার্জ করতে হয়। বিকাশ / নগদে পেমেন্ট।

FAQ

কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর

আরো প্রশ্ন থাকলে WhatsApp করুন, আমরা উত্তর দিই।

স্টুডেন্টদের ফি কি আপনাদের কাছে যায়?

না। টাকা সরাসরি আপনার হাতে বা আপনার বিকাশে আসে। BatchPilot শুধু হিসাব রাখে, কোনো কমিশন নেয় না।

আমি তো কম্পিউটার তেমন বুঝি না

দরকার নেই। ফোনে অ্যাপের মতো চলে, বাংলায়। সেটআপ আর ট্রেনিং আমরা এসে করে দিই।

অনলাইনে ভর্তি কীভাবে হয়?

প্রতিটা কোর্সের জন্য একটা QR বানিয়ে লিফলেটে দিন। স্টুডেন্ট স্ক্যান করে ব্যাচ বেছে আবেদন করবে। টাকা পেলে আপনি এক ট্যাপে ভর্তি করবেন। সিট পূর্ণ হলে আর কেউ আবেদন করতে পারবে না।

অভিভাবক কীভাবে সব দেখবেন?

অভিভাবক বা স্টুডেন্ট নিজের ফোন নম্বর দিয়ে লগইন করবেন, SMS-এ একটা কোড যাবে। হাজিরা, বকেয়া, রশিদ, ক্লাসের সময় আর নোটিশ সব সেখানে দেখা যায়।

কোর্স ফি কি কিস্তিতে নেওয়া যায়?

হ্যাঁ। ব্যাচ খোলার সময় মাসিক ফি, পুরো কোর্স একবারে, নাকি কয়েক কিস্তিতে — সেটা বেছে নিন। ভর্তি ফি নেবেন কিনা সেটাও আপনার ইচ্ছা।

ফিঙ্গারপ্রিন্ট নাকি কার্ড — কোনটা নেব?

প্রক্সি যেখানে বড় সমস্যা, সেখানে আঙুলের ছাপ সবচেয়ে ভালো — একজনের হয়ে আরেকজন দিতে পারে না। ছোট বাচ্চা বা যাদের আঙুলের ছাপ ঠিকমতো ওঠে না, তাদের জন্য RFID কার্ড সহজ — শুধু ছোঁয়ালেই হয়। ডেমোর সময় আপনার কোচিং দেখে আমরা পরামর্শ দেব।

কার্ড হারিয়ে গেলে কী হবে?

হারানো কার্ডটা বন্ধ করে নতুন কার্ড দেওয়া যায়। স্টুডেন্টের আগের হাজিরা আর হিসাব যেমন ছিল তেমনই থাকে।

পরীক্ষা, OMR আর অনলাইন ক্লাস কবে পাব?

এগুলো এখন তৈরি হচ্ছে — দেখতে কেমন হবে, সেটা তৈরি হয়ে গেছে। চালু হলেই আপনাকে জানিয়ে দেব। ডেমোর সময় দেখিয়ে দিতে পারি কী কী থাকবে।

আমার সহকারী কি চালাতে পারবে?

হ্যাঁ। সহকারীর জন্য আলাদা লগইন। তিনি কী করছেন, কত টাকা নিয়েছেন, সব আপনি দেখতে পাবেন।

স্টুডেন্টদের তথ্য কি নিরাপদ?

প্রতিটা কোচিংয়ের ডেটা আলাদা রাখা হয়। আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারে না, আমরা কারো কাছে বিক্রিও করি না।

ইন্টারনেট চলে গেলে হাজিরা কি হারিয়ে যাবে?

না। ফিঙ্গারপ্রিন্ট বা কার্ডের ডিভাইস নিজের ভেতরে হাজিরা জমা রাখে। নেট ফিরলেই সব নিজে নিজে সফটওয়্যারে উঠে যায়।

স্টুডেন্ট বাড়লে বা কমলে খরচ কী হবে?

Pro প্ল্যানে যে মাসে যত জন স্টুডেন্ট, সেই মাসে তত জনের টাকা। স্টুডেন্ট কমলে খরচও কমে যায়, আলাদা কিছু করতে হয় না।

বাদ দিতে চাইলে কী হবে?

মাসে মাসে পেমেন্ট, কোনো লম্বা চুক্তি নেই। বাদ দিলে আপনার সব ডেটা Excel-এ নামিয়ে দেব।

এই মাসেই ডায়েরিকে বিদায় বলুন।

১৫ মিনিটের ফ্রি ডেমো। আপনার কোচিংয়ে এসে ফোনে, ডিভাইসে — সব নিজের চোখে দেখিয়ে দেব।

  • ডেমো সম্পূর্ণ ফ্রি, কোনো বাধ্যবাধকতা নেই
  • আমরা আপনার কোচিংয়ে এসে দেখাই
  • ডিভাইস বসানো ও সেটআপ আমাদের
  • মাসে মাসে পেমেন্ট, কমিশন নেই

ফ্রি ডেমো বুক করুন

১ মিনিট লাগবে। আমরা ফোন করে সময় ঠিক করে নেব।

কতজন স্টুডেন্ট?
হাজিরার ডিভাইস

আপনার নম্বর শুধু ডেমোর জন্য — কাউকে দেওয়া হয় না।

Payment channels — cards, mobile banking, internet banking and e-wallets — Verified by SSLCOMMERZ